শুক্রবার, ১২ নভেম্বর, ২০১০

ব্লগ কি আর আমরা কেন ব্লগিং করি?

ব্লগ কি? 
ব্লগ হল আপনার মতামত আপনার একান্ত চিন্তা ভাবনা ইত্যাদি ইন্টারনেটে প্রকাশ করা । এই জিনিসটা অনেকটা ডায়েরী লিখার মত । অনেকে এটাকে ইন্টারনেট খেরোখাতা বলে । অনেক ওয়েবসাইট এই সেবাটি ফ্রীতে প্রদান করে । এগুলোর মধ্যে ব্লগার, ওয়ার্ডপ্রেস ও টাইপেড অন্যতম । আমি এইগুলোর মধ্যে ব্লগার কেই বেশি পছন্দ করি । কেন করি তা অন্য একটি পোস্টে বিশদভাবে লিখব । পোস্টটি এখানে দেওয়া হল : ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস?



কেন আমরা ব্লগিং করি?
আমরা কেন ব্লগিং করি এটা অনেকে অনেকভাবে বিশ্লেষন কবে । কেউ টাকার জন্য ত কেউ নিজের পরিচিতির জন্য ত আবার কেউ টিপস্ শেয়ারিং করার জন্য ।

আমি কেন এই ব্লগ তেরী করেছি?
আমি এই ব্লগটি তৈরী করেছি মূলত ব্লগার প্লাটফর্মের ব্লগগুলোর জন্য টিপস্ এবং ট্রিকস্ শেয়ার করার জন্য । কারণ বাংলাদেশে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক বাংলা টিপস্ শেয়ারিং এর সাইট রয়েছে কিন্তু ব্লগার নিয়ে তেমন কোন সাইট নাই ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন