শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস?

ব্লগার এবং ওয়ার্ডপ্রেস দুইটি একে অপর থেকে ভিন্ন দুটি ব্লগ তৈরীর প্লাটফর্ম । এইগুলোর মাধ্যমে আপনি আপনার একটি নিজস্ব ফ্রী ব্লগ তৈরী করতে পারবেন । এখন আমি কেন ব্লগ করার জন্য ব্লগার প্লাটফর্ম পছন্দ করলাম তা বলছি ।  আমি মূলত একজন সাধারন ব্লগার এবং আমি সব কিছু খুব সাধারণভাবে
পছন্দ করি । ব্লগার প্লাটফর্মের ব্লগগুলো যেভাবে সহজভাবে তৈরী করা যায় তেমনি সহজভাবে এটি ব্যবহার করা যায় । এবং এটি দিয়ে আপনি ইচ্ছেমত আপনার পছন্দনুযায়ী প্লাগইন যোগ করতে পারবে । এর পেজ এডিট করতে আপনার কোন এইচ.টি.এম.এল. এর জ্ঞান প্রয়োজন হবে না ।


এই ব্লগার প্লাটফর্মটি আমার আপনার মত সাধারণ ব্লগারদের জন্য তৈরী । এই প্লাটফর্ম দিয়ে আপনি চাইলে অনলাইনে গুগল এ্যডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন । এই বিষয় নিয়ে পরে একটা পোস্ট দেব ।  ওয়ার্ডপ্রেস দুই ধরনের হয়ে থাকে একটি ওয়ার্ডপ্রেস.কম থেকে তৈরী করা যায় আর আরেকটি কোন সাইটে হোস্ট বা আপলোড করে তৈরী করতে হয় । যারা কন্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তারা মূলত ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । আমার কাছে ওয়ার্ডপ্রেসকে ঝামেলা মনে হয় । আমি একটি তৈরী করেছিলাম তার লিংক হল http://www.bdboy8.0fees.net এটি হোস্টেড ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী । ব্লগার এর ড্যাসবোর্ড ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড থেকে অনেক বেশি সুবিধাযুক্ত । এটি ব্যবহার করতে কোন টেকনিকেল জ্ঞানের প্রয়োজন নাই । ব্লগার এর দোষ হল এর ড্যাসবোর্ড এর মেনুগুলো বাংলায় আসে না পক্ষান্তরে ওয়ার্ডপ্রেস এর মেনুগুলো চাইলে বাংলা করা যায় ।  ব্লগারে এইচ.টি.এম.এল. বা জাবাস্ক্রিপ্ট দিয়ে যেকোন প্লাগইন এড করা যায় কিন্তু নতুন ওয়াপ্রেস ও তা করা যায় না আর হোস্টেড ওয়াপ্রেস এ তা করতে হলে প্লাগইনকে আগে আপলোড করে আরপর ইনস্টল করে তার পর প্লাগইন টুলে গিয়ে তাকে ঠিক জায়গায় আনতে হয় । সবোর্পরি আপনি যদি ব্লগ তৈরী করতে চান তাহলে ব্লগার এর ব্লগই হবে আপনার জন্য সহজ ও উপযুক্ত একটি মাধ্যম । ব্লগার দিয়ে ব্লগ তৈরী করতে www.blogger.com এ যান ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন